শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত কক্সবাজারে

নিউজ রুম / ১৯৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে অন্য একটি হত্যা মামলায় সাক্ষ্য দিতে কক্সবাজার আদালতে আনা হয়েছে।
রবিবার (১৭ জুলাই) বেলা ১১টায় তাকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
কক্সবাজার কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, টেকনাফের একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে গত ১৫ জুলাই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে কক্সবাজার কারাগারে আনা হয়। পরে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে কক্সবাজার কারাগার কর্তপক্ষ
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলায় গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় ছয় জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেওয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর