শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজার সৈকতে কর্মরত ফটোগ্রাফারদের সাথে টুরিস্ট পুলিশের মতবিনিময়

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাথে বিচে কর্মরত ফটোগ্রাফারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার রেজিয়নের সম্মেলন কক্ষে হসচিত আলোচনা সভায় টুরিস্ট কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ফটোগ্রাফারদের সাথে তাদের সমস্যা আর নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। বিশেষ করে ফটোগ্রাফারদের বিরুদ্ধে পর্যটকদের নানা অভিযোগ তিনি তাদের মাঝে তুলে ধরেন।
আজকের সভায় বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হল। বিষয়গুলো হচ্ছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন ফটোগ্রাফারকে বিচে ফটোগ্রাফি করতে দেয়া হবেনা।
অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কোন অবস্থাতেই ট্যুরিস্টদের সাথে ফটোগ্রাফাররা বিবাদে জড়াতে পারবেনা বা খারাপ আচরণ করতে পারবেনা
ফটোগ্রাফার এবং ট্যুরিস্টদের মধ্যে মূল্য নিয়ে বা আচরণ নিয়ে কোন সমস্যা হলে সাথে সাথে ট্যুরিস্ট পুলিশকে জানাবে।
ফটোগ্রাফাররা কোন পর্যটককে ছবি তোলার ব্যাপারে প্রস্তাব বা অনুরোধ করতে পারবেনা, পর্যটকদের প্রয়োজন হলে তারা নিজেরাই ফটোগ্রাফারদের ডেকে নিবে।
ফটোগ্রাফাররা বীচ ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক প্রদত্ত আইডি কার্ড ও নির্ধারিত নাম্বারসহ পোষাক পরিধান করতে হবে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন হতে বাছাই করে অভিজ্ঞ ও ট্যুরিস্ট বান্ধব ফটোগ্রাফার নির্বাচন করে ও তাদের পরিচয় নিশ্চিত হয়ে নিরাপদ ফটোগ্রাফার পরিচয় পত্র প্রদান করা হবে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন একটি ডাটাবেইজ তৈরি করবে।
সিনিয়র ও দায়িত্বশীল ফটোগ্রাফারদের দিয়ে একটি কমিটি করে দেয়া হবে।
ফটোগ্রাফারদের সাথে বসে খুব শীঘ্রই একটি নতুন মূল্য তালিকা প্রণয়ন করা হবে।
অবৈধ ফটোগ্রাফারদের প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিচের প্রবেশ পথে কোন ফটোগ্রাফারকে দাঁড়াতে দেয়া হবেনা, এবং কোন ট্যুরিস্টকে ফলো করে তাদের ছবি তুলতে অনুরোধ করা যাবেনা।
প্রশিক্ষণবিহীন বা অভিজ্ঞতা ছাড়া কোন ফটোগ্রাফারকে বিচে ফটোগ্রাফি করতে দেয়া হবেনা।
পর্যায়ক্রমে সকল ফটোগ্রাফারকে পর্যটকদের সাথে আচরণ ও কাস্টমার হ্যান্ডলিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন,ট্যুরিস্ট পুলিশ সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও সৌন্দর্যময় বিচ উপহার দিতে কাজ করে চলেছে। আপনাদের ভ্রমণ আনন্দদায়ক করার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে


আরো বিভিন্ন বিভাগের খবর