শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মিয়ানমারে উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে -বিজিবি মহাপরিচালক

নিউজ রুম / ১৯৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

আবরার চৌধুরী :

মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্হিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থায়ে রয়েছে, মাূক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
আজ সোমবার দুপুরে নাইকংছড়ি উপজেলার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে রেজুপাড়া বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি একথা জানান। গত দুই মাস ধরে সীমান্তের ওপারে মিয়ানমারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে সেদেশের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির মধ্যে গোলাগুলি সংঘর্ষ সংঘাত চলে আসছে। সীমান্তের ওপারের সংঘর্ষ গোলাগুলির রেস সীমান্তের এপারে নাইকংছড়ির বাসিন্দারা নানা আতংকের মধ্যে বসবাস করছে। ইতিপূর্বে মিয়ানমারের নিক্ষেপ করা মর্টার শেল গোলাবর্ষণ এপারে জনবসতি এলাকায় এসে পড়েছে। মর্টার শেলে এক রোহিঙ্গা নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা ও বাংলাদেশী। এরই পরিপ্রেক্ষিতে বিজিবি মহাপরিচালক সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছেন।
বিজিবি মহাপরিচালক নাইকংছড়ির ঘুমধুম, তুমব্রু কোনারপাড়া, বাইশফাড়ী রেজুপাড়া বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন এবং বিজিবি সৈনিকদের সাথে কথা বলেন। তিনি মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি গোলাগুলির বিষয়টি তাদের অভ্যান্তরিন বিষয়। এরপরও বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে। পাশাপাশি মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে তাদেরকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে তারা তাতে সম্মতি দিয়েছে তবে এখনো তারিখ ঠিক হয়নি।
ব্রিফিংয়ে তিনি জানান মিয়ানমারের সাথে বাংলাদেশের নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজ শীঘ্রই শুরু করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর