শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী’র মৃত্যু

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের সমুদ্রে গোসলে নেমে মোহাম্মদ তাহসিন( ১৬ ) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে থেকে মৃতদেহটি উদ্ধার করে। তার আগে সকাল ১০ টায় গোসলে নেমে ভাটার টানে নিখোঁজ হন তাহসিন।
মৃত কিশোর কুমিল্লা জেলার দেবীদ্বার সদরের গোলাম হোসেনের ছেলে ও কুমিল্লার কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকালে কুমিল্লার একটি মাদ্রাসা ৪ শিক্ষার্থী কক্সবাজার ভ্রমনে আসেন। এসেই তাঁরা সমুদ্র সৈকতের সীগার্ল পয়েন্টে গোসল করতে নামেন। কিন্তু ভাটার টানে তাহসিন সমুদ্রে নিখোঁজ হন।
এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম) আবু সুফিয়ান বলেন, নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পরে বীচকর্মী ও লাইফগার্ড সদস্যরা তাহসিনের মৃতদেহটি উদ্ধার করেছে। লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। তাহসিনের বাবা মা কুমিল্লা থেকে রওয়ানা দিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর