শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ড্রেজার মেশিন জব্দ : লাখ টাকা জরিমানা

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

এস এম হুমায়ুন কবির :
বাঁকখালী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ড্রেজার মেশিন জব্দ ও পাহাড় কাটার অপরাধে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে রামু উপজেলা প্রশাসন।
শনিবার(১৫অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩ পর্যন্ত রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের এন আলম ফিলিং স্টেশনের দক্ষিন পার্শ্বে সালাম্মত পাড়া এলাকায় অভিযান চালিয়ে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এসব ড্রেজার মেশিন জব্দ করেন।
রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, নিষিদ্ধ ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চাকমারকুল নদীর তীরবর্তী সালাম্মত পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। জব্দকৃত ড্রেজার মেশিন গুলো সরকারের অনুকূলে জব্দ করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, জব্দকৃত ড্রেজার মেশিনগুলো মেম্বার আবদুল হালিমের পুত্র ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের শিক্ষক আহমদ কামাল ও আবদুল্লাহ আদরের নেতৃত্বে চলছিল বলে জানা গেছে, যদিওবা তারা বিষয়টি অস্বীকার করেছে।এদিকে আজ শনিবার সকালে রামুর খুনিয়াপালংয়ের দারিয়ারদিঘি এলাকায় পৃথক অভিযানে পাহাড় কাটার অপরাধে মোঃ কামাল নামে একজনকে ১লক্ষ টাকা জরিমানা করা করেছেন এসিল্যান্ড নিরুপম মজুমদার।
তিনি পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। অভিযানে আইনশৃঙখলা রক্ষায় আনসার বাহিনীর একটি দল সহযোগিতা করে৷


আরো বিভিন্ন বিভাগের খবর