শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

সৈকতে আবারও ভেসে এলো জেলিফিশ

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে অসংখ্য জেলিফিশ। শুক্রবার ভোরে সমুদ্র সৈকতের কলাতলীর পয়েন্টের উত্তরপাশে এসব জেলিফিশ ভেসে এসে তীরে আটকে যায়। খবর পেয়ে মৃত জেলিফিশের নমুমা সংগ্রহ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) মহাপরিচালক সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম।
বিকেলে জোয়ারের পানিতে জেলিফিশ গুলো আবারো ভেসে গেছে। তবে ভাটার সাথে সাথে আবারো দেখা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় জেলে নুরুল আবছার জানান, প্রায় সময় জেলেদের জালে আটকে পড়ে মারা যায় জেলিফিশ। জেলেদের ফেলে দেয়া মৃত জেলিফিশ ভাসতে ভাসতে সৈকতে চলে আসে।
জেলেদর মতে, নুইন্না (জেলিফিশকে স্থানীয়দের ভাষায়) আমাদের কোন কাজে আসেনা, বরং অনেক নুইন্না গায়ে লাগলে চুলকায়। নরম প্রজাতির হওয়ায় মাছটি দ্রুত মরেও যায়।
এদিকে, সকালে জেলিফিশের নমুমা সংগ্রহ করা বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, কক্সবাজার সমুদ্রের জেলিফিশের প্রজন্ম বেশি। কিন্তু জেলেদের কাছে এ মাছের কোন গুরুত্ব না থাকায় মেরে ফেলেন। মরে যাওয়া মাছগুলো কূলে ভেসে আসে। ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি আরো জানান, লোবোনিমুইডিস রোবোস্টাস বা স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোন ধরণের ক্ষতি হয়না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী জেলিফিশ। এটি নিয়ে গেবেষণা চলেছে।
উল্লেখ্য, গেল ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক জেলিফিশ ভেসে এসেছিল। তারও নমুনা সংগ্রহ করে গবেষণা করে বিওআরআই’র সমুদ্র বিজ্ঞানীরা।


আরো বিভিন্ন বিভাগের খবর