শিরোনাম :
প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই

টমটম ভাড়া নিয়ে চালককে জবাই করার চেষ্টা দেখিয়ে ছিনতাইঃআটক-২

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়াতে যাত্রীবেশে টমটম ভাড়া নিয়ে চালককে জবাই করার চেষ্টা সহ গাড়ী ছিনতাই এর সময় জনতার হাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
টমটম চালক-আব্দুল হামিদ,উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডুমখালী এলাকার নুরুল আলমের ছেলে।
আটককৃত ছিনতাইকারীরা হলেন-জাহেদুল ইসলাম(১৯) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির সিকদারপাড়ার আবুল কালামের ছেলে ও আবু হানিফ (১৭) একই এলাকার শাহ আলমের ছেলে
চকরিয়া থানার এসআই মোঃ শফিউল আলম জানান,আটক দুই ছিনতাইকারী যাত্রী বেশে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ মালুমঘাট ষ্টেশন থেকে একটি টমটম ভাড়া নিয়ে ফাঁসিয়াখালীর ঘুনিয়া এলাকায় পৌঁছলে চালককে গাড়ী থামাতে বলে।চালক গাড়ী থামানো মাত্র ছিনতাইকারীরা তাকে ধরে জবাই করার চেষ্টা দেখিয়ে গাড়ী ছিনতাইকালে জনতার হাতে ধরা পড়ে।পরে সচেতন জনতারা জনপ্রতিনিধিদের খবর দেয়।মূহুর্তে মধ্যে জনপ্রতিনিধি ঘটনাস্থলে উপস্হিত হয়ে,ঘটনার সত্যতা পেয়ে থানায় খবর দেন।তখন ওসি স্যার আমাকে ঘটনাস্থলে পাঠালে,আমি জনপ্রতিনিধি সহ জনতার উপস্হিতিতে ছিনতাইকারী সহ চালককে থানায় নিয়ে যায়।শনিবার আটক ছিনতাইকারীকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর