শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ওয়াজ মাহফিলের নামে উস্কানিমূলক বক্তব্যর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
চলতি শীত মৌসুমে কক্সবাজারের বিভিন্ন স্থানে অনুষ্টেয় ওয়াজ মাহফিলের নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিষয়ে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইন-শৃংখলা কমিটির বিশেষ সভায় এ আহবান জানানো হয়।
সভায় জানানো হয়েছে, বতর্মানে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। চলতি শীত মৌসুমে অনুষ্টেয় ওয়াজ মাহফিলের নামে অনেকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক অবস্থান নিতে হবে।
এদিকে চলতি পর্যটন মৌসুমে সোনাদিয়ায় পর্যটকের আনাগোনা বেড়ে যাওয়ায় দ্বীপের পরিবেশ ও প্রতিবেশী রক্ষায় করণীয় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা আইন-শৃংখলা কমিটির সভায়।
সকাল ১১ টায় বিদায়ী জেলা প্রশাসক মো. মামুনর রশীদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি কক্সবাজার-০২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
সভায় নবাগত জেলা প্রশাসক মো. শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানসহ জেলা আইন-শৃংখলা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে সারাদেশে সর্বাধিক মামলার বিচার নিষ্পত্তির জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলমকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর