শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চারাগাছ কাটায় ৬জনকে এক বছর করে কারাদন্ড

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বনায়নের আশায় রোপনকরা তিন হাজার চারাগাছ কাটার অপরাধে ৬ অভিযুক্তকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।বুধবার (১৪ ডিসেম্বর ) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (রামু কার্ট) আখতার জাবেদ কক্সবাজারের ইতিহাসে প্রথম ব্যতিক্রম এ রায় ঘোষণা করেন।আদালতের এপিপি অ্যাডভোকেট প্রতিভা দাশ এতথ্য নিশ্চিত করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রামুর গর্জনিয়ার মৃত মৌলভী মো. হাসেমের ছেলে আবু হান্নান (৩৭), আব্দুল খালেকের ছেলে কবির আহমদ(৪৫, মোহাম্মদ নবী (৫৫), তার ছেলে জসিম উদ্দিন (২০), মৃত মৌলভী আবুল হাসেমের ছেলে ভুট্রো (২২) ও আবুল মনছুর (২৭)।
মামলায় আব্দুল মোমেনের স্ত্রী শাহিনা আক্তার (২৬)’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০২০ সালে জুন মাসে করোনাকালিন সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলার সহ-সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রামুর গর্জনিয়ার জুমছড়ি নিজ এলাকায় তার মায়ের নামে খতিয়ান ভুক্ত জায়গায় সবুজ বনায়নের আশায় বিভিন্ন প্রজাতির গাছ লাগান। কিন্তু স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত আবু হান্নান, মো. নবী, কবির আহমদ, ভুট্টো, জসিম উদ্দিন, আবুল মনছুর, শাহিনা আক্তার মিলে প্রায় ৩ হাজার রোপনকৃত চারা গাছ কেটে ফেলে। তার প্রতিবাদ করায় নেজামকে প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় একই বছরে ২৪ জুন রামু থানায় সাধারণ ডায়রি করা হয় (নং-৯১০/২০)। দরখাস্তের ভিত্তিতে রামু থানা থেকে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরির্দশক রুহুল আমিন মৃুন্সি তদন্তভার পেয়ে প্রতিবেদন দেয়। পরে (এনজিআর ০৪/২০২১) তা মামলা হিসেবে আদালতে প্রতিবেদনসহ পাঠালে আমলে নিয়ে মামলা বিচার ফাইলে নেন। পরে দুই পক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের পর ঘটনার প্রমাণ পায়। গত ৭ ডিসেম্বর আদালতে যুক্তিতর্ক শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আখতার জাবেদ ১৪ ডিসেম্বর রায়ের জন্য দিনধার্য্য করেন। সেই মতে বুধবার ৬ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়ে রায় ঘোষনা করেন।

রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন এপিপি অ্যাডভোকেট প্রতিভা দাশ। আর বিবাদীদের পক্ষে লড়েন অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ।


আরো বিভিন্ন বিভাগের খবর