শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, সদর,কক্সবাজার এর যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার সদর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আর.কে.সি ব্রিকস ও দিবা ব্রিকস নামে ০২ (দুই) টি ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাকারিয়া অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ জিল্লুর রহমান এবং বিএসটিআই, কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উক্ত অভিযানে উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর