শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

টেকনাফের ইউএনওকে ওএসডি

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :সংবাদ প্রকাশের জেরে একটি অনলাইন নিউজ পোর্টালের কক্সবাজার প্রতিনিধির সাথে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশালীন ও অকথ্য আচরণ করার অভিযোগে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুকে ওএসডি করা হয়েছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘ইউএনওর বিষয়ে আদালতের সিদ্ধান্তের পর প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।’এর আগে তাকে শোকজ করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। জেলা প্রশাসকের কার্যালয় থেকে রবিবার শোকজ নোটিশ পাঠানো হলেও আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন তিনি।ওই শোকজ নোটিশে একজন সাংবাদিকের সাথে কেন অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে। তবে কক্সবাজারের জেলা প্রশাসক মো মামুনুর রশীদ গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

গত ২১ জুলাই টেকনাফে ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধিকে অকথ্য গালিগালাজ করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতের দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অফিসিয়াল নম্বর থেকে কল করেন ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদকে। ফোনে সাইদুল ফরহাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

পরে শুক্রবার (২২ জুলাই) দুপুরে হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের উদ্যোগে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধির কাছে অকথ্য ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

এছাড়াও গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চে সিনিয়র আইনজীবী এডভোকেট খুরশিদ আলম টেকনাফের ইউএনওর সাংবাদিককে গালিগালাজের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাইকোর্ট বেঞ্চ ইউএনওর ব্যপারে প্রশাসন কী ব্যবস্হা নিয়েছেন তা জানতে চেয়েছেন।

এসময় হাইকোর্ট মন্তব্য করেছেন যে, টেকনাফের ইউএনও সাংবাদিকের সাথে মাস্তানের মতো ব্যবহার করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর