শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সেনাবাহিনীর উদযোগে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
)ঃ বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার অঞ্চলের উদ্যোগে এডহক মিলিটারি ফার্ম কক্সবাজার এর ব্যবস্থাপনায় কক্সবাজারের রামুর চাকমারকুল, জারাইতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গবাদি পশুর ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন পরিচালনা করা হয় । ১০ পদাতিক ডিভিশন কর্তৃক কক্সবাজার অঞ্চলে শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে প্রত্যন্ত অঞ্চলে গবাদি পশু ও হাঁস , মুরগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কৃমিনাশক প্রদান করা হয় । এছাড়াও , এই কর্মসূচির আওতায় গবাদি পশুর বিভিন্ন রোগের টিকা প্রদান করা হয় । একই সাথে , দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে খামারিদের গবাদি পশু পালন ব্যবস্থাপনা এবং খামার স্থাপন সংক্রান্ত কারিগরি বিষয়ে পরামর্শ দেয়া হয় । এডহক মিলিটারি ফার্ম কক্সবাজারের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার জেলা প্রাণীসম্পদ বিভাগ এর সহযোগিতায় পরিচালিত এই ক্যাম্পেইনে জেনারেল অফিসার কমান্ডিং ( জিওসি ) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান উপস্থিত ছিলেন । এছাড়াও কক্সবাজার জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও রামু উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তাগণ সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ বিষয়োক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ।


আরো বিভিন্ন বিভাগের খবর