শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সমষ্ঠির অনলাইন ফলো-আপ সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক

গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টির পরিচালনায় “পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে অনলাইন ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভাটি চলে। এতে দেশের নানা প্রান্ত থেকে সাংবাদিকরা অংশ নেন। অনলাইন ফলো-আপ সভার হোস্ট ছিলেন- সমষ্ঠি সংগঠনের রেজাউল হক।

সভায় পানিতে ডুবে মৃত্যুর প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা এবং পানিতে ডুবার প্রধান কারণসহ সঠিক তথ্য যাচাই করার বিষয়ে আলোচনা হয়। এক্ষেত্রে পরিবারের সচেতনতার প্রতিও আলোকপাত হয়। যথাসম্ভব শিশুদের পুকুর বা ডোবা থেকে দূরে রাখতে বলা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল আই’র কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, এনটিভির কক্সবাজার করসপনডেন্ট ইকরাম চৌধুরী টিপু, সমষ্ঠি সংগঠনের মুনাইর, আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদার, কামরুজ্জামান হারুন, মাকসুদা খাতুন, শাহিদা খাতুন, সিসিএন প্রতিনিধি বাঁধন সরকার, রাইজিংবিডির কক্সবাজার প্রতিনিধি তারেকুর রহমান, ইত্তেফাকের সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল কবির, আব্দুল কুদ্দুস, রহিম বাদশা, ফয়েজ আহমেদ প্রমুখ।
###


আরো বিভিন্ন বিভাগের খবর