শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলি

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
রোহিঙ্গা ক্যাম্পে আরসার ২৮ সন্ত্রাসীর ছবিসহ পোষ্টার লাগানোর একদিন পার না হতেই গোলাগুলির ঘটনা ঘটেছে আজ। তবে এ সময় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ১৮ এর এইচ ৫৬ ব্লকে এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা কর্তৃক ২০-২৫ সদস্যদের একটি দল আকস্মিক প্রবেশ করে ১৫/২০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে ক‍্যাম্প ১৮ এর ব্লক মাঝি মোসতাক ও মাঝি ইমাম হোসেনের সাথে কথা বলে জানা গেছে, ঐ ক‍্যাম্পের ইসলামি মাহাজের মৌলভি রফিক ও কাদেরের উপর হামলা করতে আসে সন্ত্রাসীরা।
তাৎক্ষণিক খবর পেয়ে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এমনটি জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।
এদিকে গত শনিবার গভীর রাতে বিভিন্ন ক্যাম্পে কে বা কারা রোহিঙ্গা ক্যাম্পে আরসা প্রধান আতা উল্লাহ জুনুনিসহ ২৮জনকে সন্ত্রাসী উল্লেখ করে ছবি সহকারে পোষ্টার লাগিয়েছে। এ ঘটনার পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে গেছে এমনটি মনে করছে সাধারণ রোহিঙ্গারা।


আরো বিভিন্ন বিভাগের খবর