শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী মহোৎসব

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
ঐতিহ্যবাহি কক্সবাজারের চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের ৩৭ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্টান মালার আয়োজন করা হয়েছে। এই চারদিন কেন্দ্রীয় হরি মন্দিরে সাধু, সন্ন্যাসী ও ভক্তছাড়াও অসম্প্রাদায়িক মিলন মেলা বসবে। চকরিয়ার পুরাতন সংগঠন চিরিংগা হিন্দুপাড়া যুবকল্যান সমিতির উদ্যাগে চারদিনব্যাপী অনুষ্টানে গীতাপাঠ, সাংস্কৃতিক প্রতিযোগীতা, ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযঞ্জ অনুষ্টানের আয়োজন কার হয়েছে।
মঙ্গলবার (২৪জানয়ারি) চকরিয়া পৌরশহরের চিরিংগা হিন্দুপাড়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে সকাল ৮টায় ধ্বর্জা উত্তোলনের মাধ্যমে চারদিনব্যাপী অনুষ্টানে শুভ সুচনা হবে। এরপর দুপুরে গীতাপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্টিত হবে। এদিন সন্ধ্যায় মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং রাত ৮টায় ধর্মীয় আলোচনাসভা অনুষ্টিত হবে।
চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও যুবকল্যান সমিতির সভাপতি ধনরঞ্জন দাশ বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও হরি মন্দিরের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চিরিংগা যুব কল্যান সমিতি চারদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্টানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে গীতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং রাতে ধর্মীয় আলোচনা সভা অনুষ্টিত হবে। আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী রবিশ^রানন্দ পুরী মহারাজ। চারদিনব্যাপী অনুষ্টারে পৌরহিত্য করবেন চট্টগ্রামের বাঁশখালীস্থ চিন্তাহারী সাধনপীঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ।
এদিন সন্ধ্যায় মহানামযঞ্জের শুভ অধিবাস এবং রাত ৮টায় ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে। এতে রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
বুধবার ভোররাত থেকে শুরু হবে ষোড়শ প্রহরব্যাপী মহানামযঞ্জ। এতে নামসুধা পরিবেশন করবেন-শ্রীমন মহাপ্রভু সম্প্রদায় (মাদারীপুর), শ্রী গুরু অচ্যুতানন্দ সম্প্রদায়(চকরিয়া), শ্রী বঙ্কবিহারী সম্প্রদায় ঢাকা), শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (খুলনা) এবং শ্রী মহাপ্রভু সম্প্রদায় গোপালগঞ্জ)। শুক্রবার ভোরে পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়ের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটবে।
এদিকে, চারদিন ব্যাপী মহোৎসব উপলক্ষে হরি মন্দিরের আশপাশে মেলা বসতে শুরু করেছে। মহোৎসবকে ঘিরে সনাতন সম্প্রদায়ের ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ ও উৎফুল্লতা বিরাজ করছে। এই চারদিনব্যাপী অনুষ্টান সফল করতে প্রশাসনসহ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনও সহযোগিতা করে।


আরো বিভিন্ন বিভাগের খবর