শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে বন বিভাগের অভিযান : জরিমানা : দুটি করাত কল বন্ধ

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের ঈদগাঁওতে লাইসেন্সবিহীন করাত কলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে লাইসেন্স না থাকায় দুই করাতকলকে ৭৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি করাতকল দুটি বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও ভোমারিয়া ঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে করাত-কল (লাইসেন্স) বিধিমালা-২০১২ এর ৭ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে ঈদগাঁও মিয়াজিপাড়ার আব্দুল আজিজের মালিকানাধীন আজিজ স’মিলকে ৫০ হাজার এবং জালালাবাদ ইউনিয়নের আবুল কালাম স’মিলকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এসব করাত কলের লাইসেন্স না থাকায় কলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। তার সঙ্গে বন বিভাগের লোকজন সাথে ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর