শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

কক্সবাজার মেডিকেল কলেজে ডিমেনশিয়া বিষয়ক সেমিনার

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

নুরুল আলম :
ডিমেনশিয়া বিষয়ের উপর চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী সহ-সংশ্লিষ্টদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজার মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগ ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় দিনব্যাপী সেমিনারের আয়োজন করে।
কক্সবাজার মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে আজ সোমবার কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল এর নিউরোলজির প্রধান অধ্যাপক ডাঃ মালিহা হাকিম।
আলোচনায় অংশ নেন, কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ মমিনুর রহমান,বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কক্সবাজার শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান,কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী,অধ্যাপক ডাঃ. এ.বি.এম. আদনান,ডাঃ এ.এম.এম রেজাউল করিম মনসুর ,ডাঃ মোঃ আব্দুল্লাহ ইউসুফ ,ডাঃ হাফিজুর রহমান ,ডাঃ মোঃ মাইন উদ্দিন,ইনসেপ্টা ফার্মাকিউটিকাল লিমিটেড এর নির্বাহী পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ।
শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারে মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর