শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজার সরকারি কলেজের কাঙ্খিত ‘হীরকজয়ন্তী’ আজ, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে ক্যাম্পাস

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
দক্ষিণ চট্টলার শ্রেষ্ঠ বিদ্যা পীঠ কক্সবাজার সরকারি কলেজের ৬০ বছর পূর্তি হয়েছে। এতে উদ্বেলিত কলেজটির শিক্ষক-শিক্ষিকা ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় কলেজের ৬০ পূর্তি উপলক্ষে আয়োজিত কাঙ্খিত ‘হীরকজয়ন্তী’ উৎসব আজ। প্রায় ১০ হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীর সরব পদচারণায় মুখরিত হবে কলেজের চিরচেনা ক্যাম্পাস। উৎসবের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন হীরকজয়ন্তীর আহ্বায়ক কলেজের সাবেক জিএস পৌর মেয়র মুজিবুর রহমান।

শুক্রবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গঠিত ১২ উপকমিটি নিরলসভাবে কাজ করছে। পুরো কলেজ প্রাঙ্গণকে সাজানো হয়েছে বর্ণিল রূপে। সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। এখন অপেক্ষা প্রাণের ক্যাম্পাসে উচ্ছ্বাসে মেতে উঠা।

হীরকজয়ন্তী বাস্তবায়ন কমিটির সমন্বয়ক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক বলেন, সকাল ৯.২০টায় শোভাযাত্রা বের করা হবে। এছাড়া সারাদিন আলোচনা, স্মৃতিচারণ, আড্ডাসহ সাংস্কৃতিক নানা অনুষ্ঠান থাকবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙাবে কক্সবাজারের স্থানীয় স্বনামধ্যন শিল্পীসহ দেশের জনপ্রিয় ব্যান্ড আ.কে এর হাসান। যারা রেজিষ্ট্রেশন কার্ড পায়নি তারা উপহারসহ কলেজ ক্যাম্পাসে স্থাপিত বুথ থেকে সংগ্রহ করে নিতে পারবে বলে জানান আয়োজকরা।


আরো বিভিন্ন বিভাগের খবর