শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সরকারি খরচে আইনি সহায়তা দেয়ার বিষয়টি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারের আহবান বিচারপতি নাইমা হায়দারের

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করণের উপর গুরুত্বারোপ করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার।
মঙ্গলবার বিকেলে কলাতলীস্থ একটি তারকামানের হোটেলের বলরুমে অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ের এই সমন্বয় সভায় বিচারপতি নাইমা হায়দার বলেন, সরকার বিনা খরচে অসহায় গরীব মানুষদের যে আইনি সহায়তা দিয়ে আসছে তা বিরল। বিশ্বের বিভিন্ন দেশে এখনো এই সেবা দিতে পারেনি। তাই শহর থেকে ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইডের এই সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন এই বিচারপতি।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ম এর বিচারক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা প্রশাসক প্রতিনিধি, পুলিশ সুপার প্রতিনিধি, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম, রাষ্ট্র পক্ষের আইনজীবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কারিগরি সহায়তা দেন ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) অ্যাকটিভিটি। এতে জেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩০টি ইউনিয়নের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর