শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

৩৫ বছরের কনে ৭০ বছরের বর

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সোহাগ হাওলাদার :
বাগেরহাটে ১০ লাখ টাকা দেনমোহরে ৩৫ বছরের মেয়েকে বিয়ে করলেন ৭০ বছরের শওকত আলী। অবাক করা এ ঘঠনাটি ঘঠিয়েছে বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের হাওলাদার প্রফেসর শওকত আলী। চলতি মাসের ১৮ তারিখ তিনি বিয়ের পিড়িতে বসেন। ১০ লাখ টাকা দেনমহর ও নগদ পাঁচ লাখ টাকা উসুলে এ বিয়ে সম্পন্ন হয় বলে জানায় এলাকাবাসী। যে পাত্রীর সাথে তার বিয়ে হয়েছে সে পাশ^বর্তী মোংলা উপজেলার এক কন্যা সন্তানের জননী (বিধবা) শাহিদা আক্তার নাজু (৩৫) । বর শওকত আলী রামপাল সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক ছিলেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, পরিবারে হাল ধরতে গিয়ে এবং ভাই বোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তার। তাই সে সারা জীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন তার আত্মীয় স্বজন । পরে চাকুরী থেকে অবসরে যাওয়ার পর একাকিত্ব অনুভব করায় তিনি বিয়ে করেন বলে জানায় এলাকাবাসী।
শওকত আলী ছোট ভাই আঃ হালিম খোকন বলেন, দিন দিন আমার ভাইয়ের বয়স হচ্ছে তাকে দেখভাল করতে এ সময় তার একজন জীবন সঙ্গিনী খুবই দরকার বলে মনে করি আমারা । পরে তাকে আমরা বিয়ের জন্য জোর করি । সে একটা সময় এসে রাজি হলে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের এক কন্যা সন্তানের জননী (বিধবা) শাহিদা আক্তার নাজু (৩৫) সাথে বিবাহ সম্পন্ন করি। তারা বর্তমানে ভারোভাবে সংসার করছেন। পরিবার সহ নতূন বর এবং কনে আগামিতে হজ্বে যাবেন বলেও জানান তিনি।
শওকত আলীর প্রতিবেশী আকমল উদ্দিন বলেন, আমরা কখনো ভাবিনি যে সে বিয়ে করবে। তিনি আমার স্যার ছিলে তিনি অত্যন্ত ভালো মানুষ। তার এ ঘঠনায় চারপাশের মানুষজন কিছু লোক খারাপ বল্লেও ভাল বলঅর সংখ্যা বেশী।
স্থানীয় মেম্বর নিখিল বাবু বলেন, সে এক জন ভদ্রলোক, তার আসলে এক জন জীবন সঙ্গি খুব দরকার ছিল। সে একটা বিধবা মেয়েকে বিাবহ করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর