শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নিউজ রুম / ২১৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

‘অর্থনৈতিক কূটনীতি, আনবে দেশের অর্থনীতি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক সেমিনারে প্রথম ইকোনমিক ডিপ্লোমাসি সপ্তাহ আয়োজন করেছে রোমস্থ বাংলাদেশ দূতাবাস ইতালি।

আয়োজনের প্রথম সেশনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সচিব সাব্বির আহম্মেদ চৌধুরী এবং ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার প্রধান, জানপাওলো নেরী বক্তব্য রাখেন।

রোমের অভিজাত হোটেলে অনুষ্ঠিত সেমিনারে ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র’র সঞ্চলনায় ইতালির বিভিন্ন বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও সংশিষ্ট সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ এবং বাংলাদেশ থেকে বিনিয়োগ বাণিজ্য সম্পর্কিত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ অংশ নেন। বাংলাদেশের সঙ্গে ইতালির অর্থনৈতিক এবং বানিজ্যিক সম্পর্ক উন্নয়নে মতামতও জানান তারা।

এসময় বাংলাদেশের ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বিনিয়োগে আগ্রহী করতে আকর্ষণীয় দিক তুলে ধরা হয়। রাষ্ট্রদূত শামীম আহসান মনে করেন, এই সফল আয়োজন বাংলাদেশে বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হবে ।


আরো বিভিন্ন বিভাগের খবর