শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মহেশখালীতে গভীর রাতে সরকারি খাল কেটে মাটি লুট, স্কেভেটর’সহ আটক ৪

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

হ্যাপী করিম :
মহেশখালী পৌরসভায় অবৈধ ভাবে সরকারি খাল থেকে গভীর রাতে জমির মাটির কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএফএম শামীম। এসময় একটি স্কেভাটার’সহ ৪ জনকে আটক করেছে। আটক কৃতরা হলেন আজিজুল হক, আলা উদ্দিন, একারাম ও ড্রাইভার রেজাউল হক।
২৩ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় পৌরসভার ৫নং ওয়ার্ডের হুনাইয়ার ছড়ার মসজিদের দক্ষিণে সরকারি খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিবেশ ধ্বংস করে স্কেভেটার দিয়ে সরকারি খালের মাটি বিক্রি করে আসছিল আজিজুল হক, আলা উদ্দিন, একারাম’সহ একটি সিন্ডিকেট। খবর পেয়ে গভীর রাতে এ অভিযান পরিচালনা করে তাদের’কে আটক করা হয়।
এ বিষয়ে মহেশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএফএম শামীম অভিযানে বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি খাল থেকে মাটি কেটে পাচার কালে একটি স্কেভাটার জব্দ করা হয়েছে এবং ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় দেওয়া হয়েছে ও মাটি কাটার এস্কেভেটরটি জব্দ করে স্থানীয় কাউন্সিল মনজুরুল আলমের জিম্মায় দেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর