শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক-১

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৭ এপ্রিল) রাতে উপজেলার আদমের জোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটক রফিক মিয়া (১৯) টেকনাফের হ্নীলা নয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।
২-বিজির অধিনায়ক জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে জানতে পারি, মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এ সংবাদে আদমের জোড়া নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় একজনকে আটক করা হয়। মাদককারবারীরা ছিল সংঘবদ্ধ। অভিযানে একজনকে আটক করলে অপর মাদক কারবারীরা দ্রুত নাফ নদীতে লাফ দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর