শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

মহেশখালীতে বাজারের খাস জায়গা জবরদখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

নিউজ রুম / ২৩২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান:
মহেশখালীতে সরকারিভাবে ইজারা দেওয়া বাজারের জায়গা জবরদখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ইজারাদার ও এলাকাবাসীরা। উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া কালাগাজী পাড়া বাজারের নির্ধারিত সরকারী খাস জায়গা হাজী ছৈয়দ কবির কর্তৃক অবৈধভাবে দখল করায় ওই জায়গা হাট বাজারের জন্য জবরদখল মুক্ত করে উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হরিয়ারছড়া কালাগাজীর পাড়া বাজারের ইজারাদার, ব্যবসায়ী ও গ্রামবাসীর আয়োজনে ১৪ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর কালাগাজী পাড়া বাজারের এই মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু ছৈয়দ কবির সরকারী ইজারাকৃত বাজারের হাট বসানোর নির্ধারিত জায়গাতে দীর্ঘদিন ধরে নিমার্ণ করে জবরদখল করে রাখায় উক্ত স্থানে হাট বাজার বসতে না পেরে প্রধান সড়কের দুই পাশে বাজার বসায় পথচারীদের চলাফেরা ও যানবাহন চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে জনগণ। তাছাড়া ব্রিজের উপর মাছ বাজার বসানোর কারণে দূর্ঘটনার শিকার হচ্ছে, শিক্ষার্থী,ব্যবসায়ীসহ স্থানিয় বাসিন্দারা।
বক্তারা বলেন, উপজেলা প্রশাসন বাজারটি নিলাম দিয়ে সরকারি রাজস্ব আদায় করলেও বাজারের জন্য নির্ধারিত জায়গাটি জবরদখলমুক্ত করে দিচ্ছে না। ইজারাদারের অভিযোগ তিনি বাজারটি ইজিরা নিয়ে নিলাম বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ টোল আদায় করতে গেলে বাজারের নির্ধারিত জায়গায় বাসতে না পারার অভিযোগে তারা টোল দিচ্ছে না। ফলে আমি প্রায় ৮ লক্ষ টাকা দিয়ে ইজারা নেওয়া বাজার থেকে ইজারা মূল্য তুলতে না পেরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি সরকারী জায়গাটি প্রশাসনিকভাবে জবর দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হোয়ানক ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইজাদার আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম,মোহাম্মদ শরীফ,নেজাম উদ্দিন নাজু,মোহাম্মদ রফিকুল ইসলাম, সরওয়ার কামাল, নুরুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো বিভিন্ন বিভাগের খবর