শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

সমুদ্রে ৩ নং সতর্ক সংকেত

নিউজ রুম / ২০৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘ (বজ্রমেঘ) সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৩ আগস্ট) দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রী সেলসিয়াস। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বঞ্জসহ বৃষ্টি হতে পারে। সেই মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।’
এদিকে সাগর উত্তালের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের সমুদ্রস্নান কিংবা পানিতে নামার ক্ষেত্রে সর্তক করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের সতর্ক করতে লাইফ কার্ড কর্মীরাও কাজ করে যাচ্ছে।
টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘সাগর উত্তাল থাকার কারণে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রয়েছে। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে এবং সাগরের অবস্থা দেখে পর্যটকদের সতর্কীকরণ মাইকিং সহ পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। উত্তাল অবস্থা কমে গেলে দর্শনার্থীরা পুনরায় আনন্দ করতে পারবেন।’
###


আরো বিভিন্ন বিভাগের খবর