শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

ইমাম হোসাইনের শাহাদত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে প্রেরণা যোগায়

নিউজ রুম / ২২৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন মোফাস্সিরে কোরআন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মুহররম মাস মার্সিয়া বা আহাজারীর মাস নয়, এটি কারবালায় আহলে বাইতে রাসুলের {স:} রক্তঝরা আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক কুরবানীর মাস। তিনি বলেন, কারবালার স্মৃতি মুসলমানদের হৃদয়ে নতুন বিপ্লবের সৃষ্টি করে, ঈমানী উত্তাপ নবায়নে সাহায্য করে এবং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে প্রেরণা যোগায়।
মাওলানা নূরী ১০ মহররম পটিয়া ইন্দ্রপুল বায়তুশ শরফ কমপ্লেক্স আয়োজিত শোহাদায়ে কারবালা স্বরণে এক বিরাট মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারী আলহাজ্ব মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি আরো বলেন, কারবালায় আহলে বাইতে রাসুলের শাহাদাত বিশ্বের সকল স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে বৈপ্লবিক প্রেরণার উৎস। তিনি বলেন, হযরত ইব্রাহীম {আ:} স্বীয় পুত্রকে কুরবানীর মাধ্যমে বিশ্বমানবতার আধ্যাত্মিক নেতৃত্বের যে উত্তরাধিকারী রচনা করে গেছেন। সে কুরবানীর আদর্শকে নবী দৌহিত্র ইমাম হোসাইনের {রা:} বুকের তাজা রক্ত দিয়ে জীবন্ত করে দিয়েছেন। প্রধান অতিথি দ্বীন ও ঈমান বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে হোসাইনী ঈমানে বলীয়ান হয়ে ঝাপিয়ে পড়ার জন্য মুসলমানদের প্রতি আহবান জানান।
মাহফিলে আরো বক্তব্য রাখেন ইন্দ্রপুল বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলানা হাফেজ সরওয়ার হোসাইন রাশেদী, মাওলানা মুহাম্মদ ইদ্রীস, মাওলানা ছগির আহমদ ও হাফেজ মুহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর