শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শোক দিবসে যেসব নির্দেশনা মানতে হবে

নিউজ রুম / ২০৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের বাধ্যতামূলক করোনা টিকার সনদ সঙ্গে রাখাসহ বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ নির্দেশনা জারি করা হয়।

অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদানে সক্ষম এরূপ মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরিধান করতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ প্রদর্শন করতে হবে।
অনুষ্ঠানস্থলের প্রবেশ পথ ও বহির্গমন পথ ভিন্ন ভিন্ন ও একমুখী হতে হবে।
অনুষ্ঠানস্থলে সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক অংশগ্রহণ করতে পারবে।
অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন না।
হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।
স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর