শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই

নিউজ রুম / ২১৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন , পেকুয়া:
পেকুয়ায় রান্নার গ্যাসের চুলার আগুনে ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকার মুন্সি শাহাদাতের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।
রান্না ঘরের গ্যাসের চুলার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
এতে ৭ পরিবারের টিনসেট বেড়ার ঘরসহ সহায় সম্বল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন,উপজেলা সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার শাহাদাত হোছাইন, আকতার আহমদ, মোজাম্মেল হক, জহিরুল ইসলাম, ইব্রাহিম, হামিদ হোছাইন, ওমর ফারুক, মোজাহিদ। অগ্নি কান্ডের সাথে  সাথে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পক্ষে যুবলীগ নেতা মোহাম্মদ আজম ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং কম্বল বিতরণ করেন এবং উপজেলা আ.লীগের সভাপতি ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এদিকে খবর পেয়ে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন এবং সরকারি সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির নেতা এস এম মাহাবুব ছিদ্দিকীসহ অনেকই।
এ বিষয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনি।
এ বিষয়ে পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ  সাইফুল ইসলাম বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে প্রাথমিক সহায়তা প্রদান করেছি।


আরো বিভিন্ন বিভাগের খবর