শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

পেকুয়ায় অবৈধ চার করাতকল সীলগালা

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে ৪ করাতকল সীলগালা করে দিয়েছে ।
রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলার টইটং বাজার ও বারবাকিয়া বাজারে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব করাতকল সীলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
বারবাকিয়া বাজার এলাকার মোজাফফর, মাস্টার মফিজ, গিয়াসউদ্দিন ভুট্ট, টইটং বাজারের মাহমদ মাঝির মালিকানাধীন করাতকলে অভিযানের সংবাদ পেয়ে এসব করাতকলের মালিক ও শ্রমিকরা পালিয়ে যায় বলে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে এসব করাতকলে কাঠ পাচারকারীরা পার্শ্ববর্তী বন বিভাগের পাহাড়ের সামাজিক বনায়ন সহ পাহাড়ের মুল্যবান বাগানের কাঠ চিরাই করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন,বন সম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর