শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

আড়াই কেজি আফিমসহ চোরাচালান চক্রের নারী সদস্য গ্রেপ্তার

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

রহমান তারেক :

বান্দরবানের রোয়াংছড়ি থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিমসহ পাচার ও চোরাচালান চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সোমবার (১ এপ্রিল) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তার রেদামা মারমা (৪৮) বান্দরবানের রোয়াংছড়ি আঙ্গাপাড়া এলাকার মৃত থোয়াইচিমং মারমার স্ত্রী।
সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সূত্রে জানা যায়, আফিমের একটি বড় চালানসহ কতিপয় মাদক কারবারী বান্দরবানের রোয়াংছড়িতে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদে রোববার বিকেলে ওই এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে রেদামা মারমাকে গ্রেপ্তার করে। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। কথিত আছে; উদ্ধারকৃত অবৈধ আফিম এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
র‍্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার রেদামা মারমা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর