শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালকের মৃত্যু

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের রামু উপজেলার একটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় কলিম উল্লাহ (২৫) নামের ট্রাকটির চালক মারা গেছেন। গতকাল সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কলিম উল্লাহ কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের টেইলাপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাতে খালি ডাম্প ট্রাক নিয়ে বের হন কলিম উল্লাহ। তচ্ছাখালী এলাকায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কলিম উল্লাহ। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কলিম উল্লাহ মারা যান।
নিহতের পরিবার জানায়, গতকাল দিবাগত রাতে মাটি আনতে কলিম উল্লাহ ট্রাক নিয়ে বের হন। কাউয়ারখোপ উখিয়াঘোনা এলাকায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর