শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চিংড়ী ঘের দখলের প্রস্তুতিকালে অস্ত্র সহ ‘ডাকাত দলের’ ৪ সদস্য গ্রেপ্তার

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলের প্রস্তুতিকালে ‘ডাকাত দলের’ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ । এসময় ৫টি অস্ত্রসহ বিপুল পরিমাণ কার্তুজ ও ১টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে  চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকায় এ অভিযান চালানো হয় বলে দুপুরে র্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য  জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তাররা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী এলাকার কবির আহমদের ছেলে আকতার হোছাইন (৪২), কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়ার মৃত লস্কর আলীর ছেলে জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের মৃত উজির আলীর ছেলে নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯), মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮)।

এসময় ১টি দেশীয় তৈরী এলজি, ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি স্মার্ট ফোন এবং ডাকাত দলটির অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত ১টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি চিংড়ি ঘেরে অবস্থানের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র ও গুলি সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আকতার হোছাইনের নেতৃত্বে চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আকতারের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এছাড়া জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল, আকতার হোছাইনের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এব্যাপারে মামলা করে গ্রেপ্তারদের চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 


আরো বিভিন্ন বিভাগের খবর