শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

১৮ হাজার বছরের জলবায়ূ পরিবর্তনের গল্প

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

আহমদ গিয়াস :
আজ থেকে মাত্র ২ হাজার বছর আগেও সাগরের পানির উচ্চতা ছিল বর্তমানের চেয়ে ৬-৭ ফুট ওপরে। হলোসিন এপক্স বা হলোসিন যুগের সর্বশেষ ১০ হাজার বছরের জলবায়ূ পরিবর্তনের ইতিহাস হিসাব করলে প্রায় ৮৭০০ বছর আগে, ৬৪০০ বছর আগে এবং ২৭০০ বছর আগে সাগরের পানির উচ্চতা ছিল বর্তমান সময়ের তুলনায় ১৭-১৮ ফুট বেশি। আবার সপ্তদশ শতাব্দির মাঝামাঝি সময় থেকে অষ্টাদশ শতাব্দির মাঝামাঝি সময়ে প্রায় এক শতাব্দিকাল পর্যন্ত সাগরের পানির উচ্চতা প্রায় ৩ ফুট কমে গিয়েছিল। হলোসিনের আগে সর্বশেষ বরফ যুগে () সাগরের পানির উচ্চতা নেমে গিয়েছিল বর্তমান সময়ের তুলনায় প্রায় ৪০০ ফুট নীচে। ১৮ হাজার থেকে ১২ হাজার বছর আগ পর্যন্ত ছিল সেই বরফের যুগ। সাগরে যখন পানির উচ্চতা বাড়ে তখন অনেকগুলো নদী বিলুপ্ত হয়ে যায়, আবার উচ্চতা যখন কমে তখন অনেকগুলো নতুন নদী তৈরি হয়।
বাংলাদেশ নামটি নতুন হলেও এ ভ‚-খন্ডে বসতি মোটেও নতুন নয়। কক্সবাজার নামটিও মাত্র ২শ বছরের পুরনো হলেও এখানেও বসতি মোটেও নতুন নয়। তবে এখানকার পুরনো বসতিগুলো কোথায় গেল- আগামীতে সেই গল্পই আপনাদের শোনাব, ইনশাল্লাহ।
লেখক: সাংবাদিক ও গবেষক


আরো বিভিন্ন বিভাগের খবর