শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ (বাছাই পর্ব) শুভ উদ্বোধন

নিউজ রুম / ১৮৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

জেলা পুলিশ, কক্সবাজার-এর আয়োজনে কক্সবাজার পুলিশ লাইন্স্ মাঠে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ (বাছাই পর্ব) শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত টুর্ণামেন্ট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) পুলিশ সুপার, কক্সবাজার ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রসাশন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্সবাজার, জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ মিজানুর রহমান, সহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ । টুর্নামেন্ট-এ মোট ১০ টি দল প্রতিযোগিতা করছে। প্রত্যেক থানা হতে বাছাইকৃত সেরা কাবাডি খেলোয়াড়ের সমন্বয় ১টি করে সিভিল কাবাডি টিম গঠন করা হয়েছে। বাছাই পর্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সহ অংশগ্রহনকারী সকল টিম হতে সেরা খেলোয়াড়দের নিয়ে কক্সবাজার জেলা কাবাডি টিম গঠন করা হবে ।আগামী ১৮-২০ ফেব্রুয়ারী চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর চূড়ান্ত পর্বে কক্সবাজার জেলার কাবাডি টিম অংশগ্রহণ করবে। টুর্ণামেন্ট-এর উদ্বোধনী ম্যাচে মহেশখালী কাবাডি দল ৩২-২২ পয়েন্টে পেকুয়া কাবাডি দল, কক্সবাজারকে পরাজিত করে।


আরো বিভিন্ন বিভাগের খবর